আইপিএলে ধোনির আয় কত, কোন মৌসুমে পেয়েছেন সবচেয়ে বেশি?

স্পোর্টস ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০০

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ১৯ বছরের পথচলা শেষ হয়েছে। ২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম আসর থেকে শুরু করে ২০২৬ পর্যন্ত খেলোয়াড়ি জীবনে ইতি টেনেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে সম্পর্ক থাকছে অটুট। ২০২৭ মৌসুম থেকে দলটির মেন্টর হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন তিনি। মাঠের সাফল্যের পাশাপাশি আইপিএল থেকে বিপুল অর্থও আয় করেছেন ধোনি। প্রথম আসরে ৬ কোটি রুপির চুক্তি দিয়ে শুরু, ১৯ বছরে সব মিলিয়ে তার চুক্তির অঙ্ক প্রায় ১৯৭ কোটি রুপি!

প্রকাশিত নিলাম ও খেলোয়াড় ধরে রাখার তথ্য অনুযায়ী, ২০০৮ থেকে ২০২৬ সাল পর্যন্ত আইপিএলে ধোনির মোট চুক্তিমূল্য প্রায় ১৯৬ কোটি ৮৪ লাখ রুপি। অর্থাৎ প্রায় ১৯৭ কোটি রুপি। আইপিএলের অন্যতম সফল ও জনপ্রিয় ক্রিকেটার হিসেবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক দিক থেকেও নিজেকে শীর্ষস্থানীয়দের কাতারে নিয়ে গেছেন তিনি।

২০০৮ সালে আইপিএলের প্রথম নিলামে ধোনিকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী আসরে তিনিই ছিলেন সবচেয়ে দামি খেলোয়াড়। পরবর্তী সময়ে তার নেতৃত্বে চেন্নাই হয়ে ওঠে আইপিএলের অন্যতম সফল দল। পাঁচবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি।

ধীরে ধীরে বেড়েছে ধোনির চুক্তির অঙ্কও। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতি মৌসুমে ১৫ কোটি রুপি করে পেয়েছেন তিনি। পরের তিন মৌসুমেও তার বার্ষিক পারিশ্রমিক ছিল ১২ কোটি রুপি।

তবে ২০২৫ আইপিএলের আগে ধোনির পারিশ্রমিকে বড় পরিবর্তন আসে। আগের তিন মৌসুমে ১২ কোটি রুপি করে পাওয়া এই ক্রিকেটারকে এবার ৪ কোটি রুপিতে ধরে রাখে চেন্নাই। এর পেছনে ছিল আইপিএলের একটি নিয়ম পরিবর্তন।

নতুন নিয়মে পাঁচ বছর বা তার বেশি সময় জাতীয় দলের হয়ে না খেলা ভারতীয় ক্রিকেটারদের ‘আনক্যাপড’ হিসেবে বিবেচনার সুযোগ দেওয়া হয়। ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ধোনি এই নিয়মের আওতায় পড়েন। ফলে তাকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে ধরে রাখার সুযোগ পায় চেন্নাই।

পারিশ্রমিক কমলেও ধোনির জনপ্রিয়তায় অবশ্য ভাটা পড়েনি। চেন্নাইয়ের সমর্থকদের কাছে তিনি এখনও ‘থালা’। তাকে একঝলক দেখতে গ্যালারিতে ভিড় করেন সমর্থকেরা। ২০২৬ মৌসুমে কাফ পেশীর চোটের কারণে পুরো আসর খেলতে পারেননি ধোনি। এবার আইপিএলের খেলোয়াড়ি অধ্যায় শেষ করে নতুন ভূমিকায় ফিরছেন তিনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
বজ্রপাত-শিলাবৃষ্টিতে ভেসে গেলো তৃতীয় দিন
আইপিএলে আর খেলবেন না ধোনি
সর্বশেষ খবর
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
কী কী শর্তে এলএনজি টার্মিনালের কাজ পেলো চীনা কোম্পানি
বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
বাংলাদেশ নাট্যোৎসবে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত
রফতানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ 
রফতানি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ 
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’