তবে মেসিকে নিয়ে বেশি হইচই করার বিপক্ষে দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়োগো ম্যারাডোনা। তিনি বলেন, 'মেসিকে নিয়ে মানুষ যত বেশি কথা বলবে, ছেলেটা (মেসি) ততটাই বিরক্ত হয়ে পড়বে। কেউ যদি মনে করে তারা বার্সেলোনায় গিয়ে মেসির সঙ্গে কথা বলবে, আশা করি তারা তা পারবে না। কারণ সে তাদের প্রত্যাখ্যান করতে পারে।’
এদিকে, মেসির অভিমান ভাঙতে ও জর্জ সাম্পাওলিকে কোচের পদে রাজি করাতে নতুন প্রেসিডেন্ট আরমান্ডো পেরেজকে স্পেনে পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চিলির প্রথম কোপা আমেরিকা জয়ী কোচ সাম্পাওলি সম্প্রতি সেভিয়ার দায়িত্ব কাঁধে নেন।
/এমআর/