রোনালদোর ইউরোপ সেরা গ্রিজমান

রোনালদোর ইউরোপ সেরা গ্রিজমান ইউরোপে উয়েফার বর্ষসেরা নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা এই সম্মাননা জিতলেও অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা অ্যান্তোনিও গ্রিজমানকেই এই সম্মাননার জন্য উপযোগী হিসেবে মনে করেন তিনি।
সম্মাননা জয়ের পর রোনালদো বলেন, ‘আমি যেভাবে মঞ্চে উপবিষ্ট হয়ে বলেছি, এই সম্মাননার জন্য গ্রিজমানই সেরা। সে দুটি ফাইনালে হেরেছে, এটা তার জন্য দুর্ভাগ্য। তবে আমার মনে হয় সে আসলেই দুর্দান্ত খেলোয়াড়। একই সঙ্গে ভালো ছেলে এবং আমার প্রতিবেশী। আমার মনে হয় সেই এর বেশি উপযুক্ত। তবে যাই হোক, একদিন সে এই ট্রফি জিতবে আমি নিশ্চিত।’

রোনালদো আরও যোগ করেন, ‘আমি ব্যালন ডি’অর জেতারও আশা করছি। আপাতত এই ট্রফি জেতার মুহূর্তটা আমাকে উপভোগ করতে দিন। আমি সত্যিই গর্ববোধ করছি। আমি নিজের দলীয় সতীর্থদের ধন্যবাদ জানাই। কারণ এই ট্রফি জিততে তারাই সহায়তা করেছে।’

/এফআইআর/