ইউরোপিয়ান সংবাদ মাধ্যমের খবর, এই উপস্থিতি নতুন করে বিতর্ক উস্কে দিতে পারে ফিফায়। ২০১১ সালে সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারের কাছ থেকে ২ মিলিয়ন সুইস ফ্রাংক নিয়েছিলেন প্লাতিনি। ফিফার তথ্য মতে এত বিশাল অঙ্কের অর্থ গ্রহণ নৈতিকতা বিরোধী। আর এ কারণে দুজনকেই ছয় বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এরপর এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্লাতিনি আপিল করেছিলেন সর্বোচ্চ ক্রীড়া আদালতে। যদিও প্লাতিনির করা আপিল খারিজ হয়ে যায়। তবে তার নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছর কমিয়ে চার বছর করা হয়।
/এফআইআর/