এর পর তাসলিমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাবা কোনও দোষ না করে মার খেয়েছেন, এখন অবস্থা ভিন্ন দিকে মোড় নিয়েছে, আমার চাওয়া বাবা যেন আর কোন ভোগান্তির স্বীকার না হন। আমি কর্তৃপক্ষ ও বাফুফের কাছে আমার বাবার নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি।’
তাসলিমার ভয় এই পরিস্থিতিতে তার পড়াশোনার বিঘ্ন ঘটবে, ‘স্কুল যদি এ ঘটনায় আমদের দোষী করে তবে আমরা কি করবো। আমরা তো বলেছি বিষয়টি বাফুফেকে জানাতে, সামনে আমার এসএসসি টেস্ট পরীক্ষা, আমি এ ব্যাপারে বাফুফেকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।’
এ প্রসঙ্গে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের সঙ্গে কথা বললে তিনি জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার নুরুল ইসলামের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে তার, ‘পুলিশ সুপার ব্যাপারটি অবগত এবং তিনি আমাকে বলেছেন তাসলিমার বাবার খোঁজ খবর রাখছে স্থানীয় থানার পুলিশ কর্মকর্তারা। আর তাসলিমারা জাতীয় দলের সদস্য, তাদের অন্য বিষয়গুলো আমরা অবশ্যই দেখবো।’
/আরএম/