পেশাদারি ক্যারিয়ারের শুরু থেকে মেসি আছেন ন্যু ক্যাম্পে। বার্সেলোনার ঘরের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে গোলের হাফসেঞ্চুরি পূরণ করেছেন তিনি ম্যানসিটির বিপক্ষে হ্যাটট্রিক করে। তাতে ঘরের মাঠে এতদিন ৪৯ গোল নিয়ে শীর্ষে থাকা রাউলকে ফেলেছেন পেছনে। মেসির ৫০ গোল এখন চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ঘরের মাঠে যে কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড।
ম্যানসিটির বিপক্ষে বার্সার ৪-০ গোলের জেতার ম্যাচ দিয়ে চলতি চ্যাম্পিয়নস লিগে মেসি নিজের গোল সংখ্যা নিয়ে গেলেন ৬-এ। মজার ব্যাপার হলো তিন ম্যাচে গোলগুলো এসেছে দুটো হ্যাটট্রিক থেকে। ম্যানসিটি ম্যাচের আগে হ্যাটট্রিক পেয়েছিলেন মেসি সেল্টিকের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে।
/কেআর/