দুই বছর আগে ব্রাজিলে হাতে নেয়া বিশ্বকাপ শিরোপা ধরে রাখার প্রাথমিক মিশন বাছাইপর্বে দুর্দান্ত খেলছে জার্মানি। প্রথম চার ম্যাচের সবগুলো জিতেছে তারা। ল্যোভের আশা এভাবেই শেষ পর্যন্ত নিজেদের দাপট ধরে রাখবে শিষ্যরা। জয়ের সেঞ্চুরিটাও লক্ষ্য হিসেবে রাখতে পারেন তিনি। এজন্য জিততে হবে আর ৫টি ম্যাচ।
সর্বশেষ বিশ্বকাপ বাছাইপর্ব জয়ে ল্যোভ পেছনে ফেলেছেন ১৯৫৪ সালের বিশ্বকাপজয়ী সেপ হারবার্গারকে (৯৪)। জার্মানির তৃতীয় সফল কোচের আসনে আছেন ৮৭ ম্যাচ জয়ী হেলমুট শোন, যিনি ১৯৭২ সালে পশ্চিম জার্মানিকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জেতানোর দুই বছর পর বিশ্বকাপ শিরোপা হাতে নেন।
/এফএইচএম/