হামেস রদ্রিগেস ইদানিং রিয়ালের হয়ে খেলার খুব বেশি সুযোগ পাচ্ছেন না। এ মৌসুমে তার শোচনীয় অবস্থা। মাত্র ৮টি লিগ ম্যাচে খেলেছেন, যার মাত্র চারটিতে একাদশে ছিলেন।
তার এমমন অবস্থা দেখে প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড আগ্রহ দেখায়। বিভিন্ন মিডিয়ার রিপোর্ট বলছে সেই কথা।
কিন্তু হামেসের এজেন্ট হোর্হে মেন্দেস কয়েকদিন আগে জানান রিয়াল থেকে শিগগিরই যাবেন না তিনি। এবার তার বাবা উইলসন একই কথা বলছেন। কলম্বিয়ান মিডিয়াকে উইলসন রদ্রিগেস বলেছেন, ‘রিয়াল মাদ্রিদের কাছে সে অঙ্গীকারবদ্ধ। একটি চুক্তিও আছে। সে ওখানেই থাকছে।’
২০১৪ সালের জুলাইয়ে মোনাকো থেকে ৮ কোটি ইউরোতে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে যোগ দেন হামেস। এরপর ৯৪ ম্যাচ খেলে করেন ২৭ গোল। সূত্র- গোলডটকম
/এফএইচএম/