বৃহস্পতিবার এমিরেটস স্টেডিয়ামে অফসাইডের কারণে একটি গোল বাতিল হওয়ার দুই মিনিট পর আর্সেনাল এগিয়ে যায়। ৯ মিনিটে ১০ গজ দূর থেকে নেওয়া শটে লক্ষ্যভেদ করেন রামসি।
সিএসকেএ শোধ দেয় একটি গোল। আলেক্সান্দার গোলোভিন দুর্দান্ত ফ্রি কিক থেকে ১৫ মিনিটে সমতা ফেরান। মেসুত ওজিল ৭ মিনিট পর জর্জিও স্কেনিকোভের ফাউলের শিকার হলে ল্যাকাজেত্তে পেনাল্টি থেকে আবার এগিয়ে নেন আর্সেনালকে।
ওজিলের পাস থেকে ২৮ মিনিটে আর্সেনাল ৩-১ করে রামসির চমৎকার অ্যাক্রোবেটিক ফ্লিকে। ল্যাকাজেত্তেকে দিয়ে ৩৫ মিনিটে দলের চতুর্থ গোল করান ওজিল।
লাৎসিও জিতেছে ঘরের মাঠে ৪-২ গোলে। রোমে তাদের কাছে হেরেছে সলজবার্গ। টিমো ওয়ার্নারের একমাত্র গোলে আরবি লিপজিগ ১-০ গোলে ঘরের মাঠে হারিয়েছে মার্শেইকে। ইএসপিএনএফসি