গত অক্টোবরে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছিল রাশিয়া। তারপর থেকে একটি ম্যাচও তারা জেতেনি। এই বছর তিন ম্যাচ খেলে সবগুলো হারল তারা। আগের দুই ম্যাচে ব্রাজিল ও ফ্রান্স তাদের হারায়।
মার্কো আরনোতোভিচ ২৮তম মিনিটে আলেসান্দ্রো স্কোফকে দিয়ে একমাত্র গোল করান। এতে বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর অস্ট্রিয়া চার ম্যাচের সবগুলো জয় নিশ্চিত করে।
আরেকটি হারের পরও রাশিয়া কোচ স্তানিস্লাভ চেরচেশোভ আশা হারাচ্ছেন না, ‘পাসে আমাদের উন্নতি করতে হবে। আমরা একটি-দুটি গোলের সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে।’
এই ম্যাচ দিয়ে অস্ট্রিয়ান অঞ্চলে ১০ দিনের ক্যাম্প শেষ করল রাশিয়া। আগামী মঙ্গলবার তারা মস্কোতে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে তুরস্কের বিপক্ষে। তারপর ১৪ জুন উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে মোকাবিলা করবে তারা। ইএসপিএনএফসি