পানামার চূড়ান্ত দলে মেজর সকার লিগের ৬ জন

DedduDtUwAADLHNমেজর লিগ সকারের (এমএলএস) ৬ খেলোয়াড়কে রেখে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে পানামা।

বিশ্বকাপে প্রথমবার পা রাখবে পানামা। এই গর্বের অংশীদার করতে ২৩ জনের চূড়ান্ত দল বুধবার প্রকাশ করেছে মধ্য আমেরিকান দেশটি।

৮ ডিফেন্ডারের ৫ জনই খেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে- নিউ ইয়র্ক রে বুলসের ফিদেল এস্কোবার ও মিচেল মুরিলো, স্যান জোসে আর্থকোয়েকসের হ্যারল্ড কামিংস, হাউস্টন ডায়নামোর অ্যাডলফ মাকাদো ও সিয়াটল সাউন্ডার্সের রোমান তোরেস। আর্থকোয়েকের আরেক মিডফিল্ডার আনিবাল গোডোয়ের জায়গাও হয়েছে।

পানামার চূড়ান্ত দল:

গোলরক্ষক- হোসে ক্যালদেরন, জেইম পেনেদো, অ্যালেক্স রদ্রিগেস; ডিফেন্ডার- ফিলিপ ব্যালয়, হ্যারল্ড কামিংস, এরিক ডেভিস, ফিদেল এস্কোবার, অ্যাডলফ মাকাদো, মিচেল মুরিলো, লুইস ওভালে, রোমান তোরেস; মিডফিল্ডার- এডগার বারকেনেস, আরমান্ডো কুপার, আনিবাল গোডোয়, গ্যাব্রিয়েল গোমেস, ভ্যালেন্টিন পিমেন্টেল, আলবার্তো কুইনটেরো, হোসে লুইস রদ্রিগেস; ফরোয়ার্ড- আবডিয়েল আরোয়ো, ইসমাইল দিয়াজ, ব্লাস পেরেস, লুইস তেজাদা, গ্যাব্রিয়েল তোরেস। ইএসপিএনএফসি