কেইসুক হোন্ডা ও শিনজি কাগাওয়াকে চূড়ান্ত দলে রেখেছেন কোচ আকিরা নিশিনো। দেশেল হয়ে ৯৪ ম্যাচ খেলেছেন ৩১ বছর বয়সী হোন্ডা। ২৯ বছর বয়সী কাগাওয়া জাতীয় দলের জার্সি পরেছেন ৮৯ বার।
বুধবার দেশে শেষ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ঘানার কাছে ২-০ গোলে হারের ম্যাচেও ছিলেন তারা দুজন।
সাউদাম্পটন ডিফেন্ডার মায়া ইয়োশিদা ও লিস্টার সিটি ফরোয়ার্ড শিনজি ওকাজাকি জায়গা করে নিয়েছেন চূড়ান্ত দলে।
এইচ গ্রুপে ১৯ জুন কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ শুরুর আগে ৮ জুন সুইজারল্যান্ড ও ১২ জুন প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জাপান। নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে এশিয়ান দেশটির অন্য গ্রুপ প্রতিপক্ষ সেনেগাল ও পোল্যান্ড।
বিশ্বকাপে জাপানের সেরা সাফল্য ২০০২ ও ২০১০ সালের শেষ ষোলোতে খেলা। ১৯৯৮, ২০০৬ ও ২০১৪ সালের বিশ্বকাপে গ্রুপেই বাদ পড়েছিল তারা।
জাপানের চূড়ান্ত দল
গোলরক্ষক- এইজি কাওয়াশিমা, মাসাকি হিগাশিগুচি, কোসুক নাকামুরা; ডিফেন্ডার- ইউতু নাগাতোমো, তোমোকি মাকিনো, ওয়াতারু এন্দো, মায়া ইয়োশিদা, হিরোকি সাকাই, গোতোকু সাকাই, জেন শোজি, নাওমচি উয়েদা; মিডফিল্ডার- মাকোতো হাসেবে, কেউসুক হোন্ডা, তাকাশি ইনুই, শিনজি কাগাওয়া, হোতারু ইয়ামাগুচি, জেনকি হারাগুচি, তাকাসি উসামি, গাকু শিবাসাকি, রিয়োতা ওশিমা; ফরোয়ার্ড- শিনজি ওকাজাকি, ইউয়া ওসাকো, ইয়োশিনোরি মুতো। বিবিসি