কোচ তিতে এরই মধ্যে নেইমারের ইনজুরি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাছাড়া একই আশঙ্কার মধ্যে আছেন স্ট্রাইকার গাব্রিয়েল হেসুস ও রিজার্ভ রাইট-ব্যাক ফ্যাগনার।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন শুক্রবার বলেছে, এনফিল্ডে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নাও খেলতে পারেন কস্তা ও আগুস্তো। রবিবার নিশ্চিত হলো তারা নেই ক্রোয়েটদের বিপক্ষে।
এই ম্যাচে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েই চলেছে। কয়েক দিন আগে তিনি জানান, এখনও পুরোপুরি ফিট নন তিনি। তবে বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকে খেলতে আশাবাদী পিএসজি স্ট্রাইকার।
ব্রাজিলে গত সপ্তাহে অনুশীলন শুরু হলেও ছিলেন না কস্তা। ইংল্যান্ডে দলের সঙ্গে এলেও উরুর চোটে এখনও অনুশীলন করতে পারেননি তিনি। আগুস্তোর চোটটা ডান হাঁটুতে। গত বুধবার থেকে অনুশীলনে নেই তিনি। তার জায়গায় সম্ভবত একাদশে খেলবেন ম্যানসিটির ফের্নান্দিনিয়ো।
এমনকি ১০ জুন অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে না কস্তা ও আগুস্তোকে। ইএসপিএনএফসি