প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার সঙ্গে শনিবারের প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে গেল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ৩২ বছরে প্রথমবার অস্ট্রিয়ানদের কাছে হারল তারা। আর এনিয়ে ৫ ম্যাচ থাকল জয়হীন, ১৯৮৭-৮৮ মৌসুমের পর যেটা সবচেয়ে লম্বা সময়।
ওর্থারসি স্টেডিয়ামে গিয়ে সুবিধা করতে পারল না জার্মানরা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর শুরু হয়েছিল ম্যাচ। তবে বৃষ্টিস্নাত ম্যাচে অনিশ্চয়তার দোলাচলে পড়তে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। মাত্র ১১ মিনিটে এগিয়ে যায় তারা।
ডেভিড আলাবা ডান দিক থেকে কর্নার কিক নেন। সবার অলক্ষে থাকা মার্টিন হিন্টারগার ব্যাকপোস্টের সামনে থেকে চমৎকার ভলিতে সমতা ফেরান। অসহায় হয়ে বল জালে জড়াতে দেখেন নয়ার। অবশ্য কিছুক্ষণ পর মার্কো আরনোতোভিচকে দারুণ চেষ্টায় ঠেকিয়ে দেন জার্মান গোলরক্ষক।
এনিয়ে টানা ৭ ম্যাচ জিতল অস্ট্রিয়া। আগামী ১৭ জুন ‘এফ’ গ্রুপে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগে জার্মানি আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। শুক্রবার লেভারকুসেনে তাদের মুখোমুখি হবে সৌদি আরব।
এদিন আরেক প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। গ্যারি কাহিল ও হ্যারি কেইনের গোলে জয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করল থ্রি লায়নরা। গোল ডটকম