রাশিয়ায় তিন টন খাবার নিয়ে গেছে আর্জেন্টিনা

এখানেই থাকবেন মেসিরারাশিয়ায় লম্বা সময় ধরে থাকতে আশাবাদী আর্জেন্টিনা। সেখানে ঘরোয়া আবহে থাকতে চায় তারা। এজন্য তিন টন খাবার রাশিয়ায় পৌঁছে দিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

খাবারের সঙ্গে কয়েকজন বাবুর্চিও গেছে রাশিয়াতে। আর্জেন্টাইন খাবারের আসল স্বাদ পেতেই এই ব্যবস্থা তাদের।

রাশিয়ায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত রিকার্দো লাগোরিও বলেছেন, ‘আর্জেন্টিনার অনেক ঐতিহ্যবাহী খাবার সঙ্গে এনেছে জাতীয় দল: গরুর মাংস, শূকরের মাংস ও ডুলচে ডে লেচেসহ (দুগ্ধজাত খাবার) আরও অনেক কিছু। আর্জেন্টিনা থেকে ব্রনিৎসিতে তিন টনের মতো খাবার আনা হয়েছে। বাবুর্চি দলের জন্য রান্না করবে, তারা এরই মধ্যে ব্রনিৎসিতে চলে এসেছে।’

রাশিয়ায় লিওনেল মেসি ও তার সতীর্থরা স্বাস্থ্যসম্মত জীবন কাটাতে চাইবে। দলের ট্রেনিং ক্যাম্প মস্কো থেকে ২৫ মাইল দূরে। এই ক্যাম্পে আছে তাদের জন্য আবাসিক এলাকা। রয়েছে ফুটবল মাঠ, সাঁতারের পুল এবং ফিটনেস ধরে রাখার জন্য আলাদা কয়েকটি জায়গা। স্পোর্টস ইলাস্ট্রেটেড