বৃহস্পতিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ এক্তর কুপের বলেছিলেন, উরুগুয়ের বিপক্ষে সালাহর খেলা নিয়ে তিনি ‘প্রায় শতভাগ নিশ্চিত’।
কিন্তু ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে দল ঘোষণার পর দেখা গেল বেঞ্চে রাখা হয়েছে সালাহকে। শুরুর একাদশে রাইট উইংয়ে সালাহর জায়গা নিয়েছেন অমর ওয়ার্দা। তার সঙ্গে আক্রমণে আছেন আবদুল্লাহ সাইদ, মাহমুদ ত্রেজিগেত ও মারওয়ান মোহসেন। আর্সেনালের মোহাম্মদ এলনিনি মাঝমাঠে থাকবেন তারেক হামিদের সঙ্গে।
অবশ্য মিশরের বিপক্ষে পূর্ণ শক্তিশালী দল নামাবে উরুগুয়ে। কোচ অস্কার তাবারেস তার একাদশে রেখেছে দুই তারকা স্ট্রাইকার লুই সুয়ারেস ও এদিনসন কাভানিকে। তাছাড়া রক্ষণে আছেন অ্যাতলেতিকো মাদ্রিদের দুই তারকা দিয়েগো গোদিন ও হোসে গিমেনেজ এবং বার্সেলোনার সাবেক ডিফেন্ডার মার্টিন ক্যাসেরেস। গোল ডটকম