বিশ্বকাপে আর্জেন্টিনার সবচেয়ে বয়স্ক একাদশ

lptndlozk7owi1acvtyqরাশিয়াতে শেষ ষোলোতে যেতে নাইজেরিয়ার বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। ‘ডি’ গ্রুপে বাঁচা মরার এই লড়াইয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সবচেয়ে বয়স্ক একাদশ ঘোষণা করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দলের গড় বয়স ৩০ বছর ১৮৯ দিন।

আগের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পাওয়া আর্জেন্টিনার এই ম্যাচে কোনও ভুল করা চলবে না। এই কথা মাথায় রেখে হোর্হে সাম্পাওলি অভিজ্ঞদের ওপর আস্থা রেখে একাদশ নামালেন নাইজেরিয়ার বিপক্ষে।

বার্সেলোনার ফরোয়ার্ড লিওনেল মেসি গত রবিবার ৩১তম জন্মদিন পালন করেছেন। তার নেতৃত্বে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। বয়সে ত্রিশের কোটায় পড়েছেন, একাদশে এমন খেলোয়াড়রা হলেন- হাভিয়ের মাসচেরানো, গনসালো হিগুয়েইন, নিকোলাস ওতামেন্দি, এনসো পেরেস, আনহেল দি মারিয়া ও ফ্রাঙ্কো আরমানি।

সের্হিয়ো আগুয়েরোর বদলে একাদশে এসেছেন হিগুয়েইন, আর দুই ম্যাচে ফ্লপ করা গোলরক্ষক উইলফ্রেদো কাবায়েরো বাদ পড়েছেন। গোলপোস্টের নিচে দায়িত্ব পেয়েছেন আরমানি।

আর্জেন্টিনা একাদশ: ফ্রাঙ্কো আরমানি, গ্যাব্রিয়েল মেরকাদো, নিকোলাস তাগলিয়াফিকো, এভার বানেগা, গনসালো হিগুয়েইন, লিওনেল মেসি, হাভিয়ের মাসচেরানো, আনহেল দি মারিয়া, এনসো পেরেস, মার্কোস রোহো ও নিকোলাস ওতামেন্দি।