লজ্জার এই রেকর্ডটা নিশ্চয় চাননি মেক্সিকান ডিফেন্ডার। সুইডেনের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাজে ট্যাকল করেন গায়ার্দো। ওলা থোইভোলেনকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন এই ডিফেন্ডার। রেফারি ফ্রি কিকের বাঁশি বাজানোর সঙ্গে হলুদ কার্ড দেখান গায়ার্দোকে, ম্যাচ ঘড়িতে সময় পেরিয়েছে তখন মোটে ১৩ সেকেন্ড।
তাতেই বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম হলুদ কার্ডের রেকর্ড গড়েন তিনি। ২০১৮ সালের এই রেকর্ড ভেঙেছে ৩২ বছরের আগের রেকর্ড। ১৯৮৬ সালের বিশ্বকাপে উরুগুয়ের হোসে আলবের্তো বাতিস্তা ৫৪ সেকেন্ডে হলুদ কার্ড দেখে গড়েছিলেন আগের দ্রুততম কার্ডের রেকর্ডটি। সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের হারের ম্যাচে মেক্সিকান এই ডিফেন্ডার রেকর্ডটা নতুন করে লিখলেন। দ্য সান