আগামী সোমবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে হবে স্পেন ও রাশিয়ার শেষ ষোলোর লড়াই। তাদের লড়াইয়ের স্মৃতি এখনও পুরানো হয়নি। গত নভেম্বরে একটি প্রীতি ম্যাচে ২০১০ সালের চ্যাম্পিয়নদের ৩-৩ গোলে রুখে দেয় রাশিয়া।
স্পেনের ওই দল আর এই দলে এসেছে পরিবর্তন। বিশ্বকাপ শুরুর আগে বরখাস্ত হয়েছেন কোচ হোর্হে লোপেতেগি। তার জায়গায় বসেছেন ফের্নান্দো হিয়েরো। নতুন কোচের অধীনে তিন ম্যাচ খেলে অজেয় স্প্যানিশরা।
তবে দুই ভিন্ন কোচের প্রতিপক্ষকে নিয়ে দুশ্চিন্তায় নেই চেরচেশোভ। রাশিয়ার কোচ আত্মবিশ্বাসী, ‘স্পেনের খেলা (ধরন) আমাদের কাছে স্পষ্ট। এটা মোকাবিলার উপায় খুব কঠিন কিন্তু আমরা চেষ্টা করব। আমরা হুলেন লোপেতেগির দলের বিপক্ষে খেলেছি। এখন আমরা ফের্নান্দো হিয়েরোর অধীনে বেশ পরিবর্তন দেখছি।’
লোপেতেগি ও হিয়েরোর দলের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছেন চেরচেশোভ, ‘আমি বিস্তারিত বলতে যাচ্ছি না কিন্তু দলটি ভিন্নভাবে খেলে।’ গোল ডটকম