স্পেনের শেষ ষোলোর একাদশে নেই ইনিয়েস্তা

বেঞ্চে বসে থাকতে হলো ইনিয়েস্তাকে (ছবি: রয়টার্স)মস্কোতে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে শুরু হচ্ছে স্পেনের শেষ ষোলোর লড়াই। এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার।

বার্সেলোনার সাবেক খেলোয়াড়ের জায়গায় একাদশে এসেছেন রিয়াল মাদ্রিদের মার্কো আসেনসিও। স্পেনের কোচ ফের্নান্দো হিয়েরো আরেকটি পরিবর্তন এনেছেন দলে। বায়ার্ন মিউনিখের থিয়াগো আলকান্তারার বদলে মাঝমাঠে জায়গা পেয়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের কোকে।

রাশিয়ার জন্য বড় ধাক্কা এসেছে ডেনিস চেরিশেভের না থাকার খবর। প্রথম দুই ম্যাচে ৩ গোল করা এই উইঙ্গার ইনজুরি থেকে সেরে উঠতে পারেনি। মিশরের বিপক্ষে তার বদলি হওয়া দালের কুজিয়ায়েভ একাদশে।

আরেকটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইউরি গাজিনস্কির বদলে এসেছেন ফেদোর কুদ্রিয়াশোভ।

স্পেন: দাভিদ দে গেয়া, নাচো, জেরার্দ পিকে, সের্হিয়ো রামোস, জোর্দি আলবা, কোকে, সের্হিয়ো বুশকেৎস, দাভিদ সিলভা, ইসকো, মার্কো আসেনসিও ও দিয়েগো কোস্তা।

রাশিয়া: ইগোর আকিনফেভ, সার্জেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপোভ, ফিওদোর কুদ্রিয়াশোভ, মারিও ফার্নান্দেস, ইউরি ঝিরকোভ, আলেক্সান্দার সেমেদোভ, রোমান জোবনিন, দালের কুজিয়ায়েভ, আরতেম জিউবা, আলেক্সান্দার গোলোভিন।