নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিলের সমর্থকদের র‌্যালিনারায়ণগঞ্জ ব্রাজিল দলের ভক্ত ও সমর্থকরা নগরীতে আনন্দ র‌্যালি করেছে। রবিবার বিকেলে নগরীরর চাষাঢ়া শহীদ মিনার থেকে র‌্যালিটি বের হয়ে বঙ্গবন্ধু সড়কসহ নগরীর বিভিন্ন সড়ক ঘোরে। 

ট্রাকে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে ও গায়ে ব্রাজিলের হলুদ জার্সি পরে তরুণরা র‌্যালিতে উচ্ছ্বাস প্রকাশ করে।

এসময় ব্রাজিল ও বাংলাদেশের পতাকা প্রদর্শন করা হয়।

ব্রাজিল ভক্ত ও সমর্থকদের বিশ্বাস সোমবার মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোতে ব্রাজিল জিতবে।

ব্রাজিলের খেলা দেখার জন্য সমর্থকরা বিভিন্ন পাড়া মহল্লায় বড় পর্দা টাঙানোসহ খাবারের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছেন।