অনূর্ধ্ব-১৫ দলের ট্রায়ালে ৬০ ফুটবলার

চলছে অনূর্ধ্ব-১৫ দলের ট্রায়াল। ছবি-বাফুফেআগামী ২৫ অক্টোবর থেকে ৩ নভেম্বর নেপালে অনুষ্ঠেয় ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। এ প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রায়ালে ৬০ জন খেলোয়াড়কে বাছাই করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জুলাইয়ের শেষ দিকে চূড়ান্ত ট্রায়ালে ৬০ থেকে ৩০ জনে নেমে আসবে দল। তারপর শুরু হবে আবাসিক অনুশীলন।

বাফুফের কোচেস এডুকেশন ডিরেক্টর বি এ জোবায়ের নিপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘তিন দিন ব্যাপি ট্রায়ালে প্রায় ৫০০ ফুটবলার এসেছিল। সেখান থেকে ৬০ জনকে বাছাই করা হয়েছে। বিশ্বকাপ ফুটবল শেষে আবার ট্রায়ালের মাধ্যমে ৩০ জনের দল গড়া হবে। তারপর তাদের নিয়ে হবে আবাসিক ক্যাম্প।’