গত এক দশক ধরে ফুটবল বিশ্বের ব্যক্তিগত শীর্ষ পুরস্কারটি কেবল ঘুরেফিরে গেছে রোনালদো ও মেসির হাতে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড তো সবশেষ টানা দুইবার জিতলেন।
তবে পর্তুগাল ও আর্জেন্টিনার শেষ ষোলোতে বিদায়ের পর এখন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে নেইমারের। সফল হলে সেটা ফিফা ‘দ্য বেস্ট’জেতার দৌড়ে তাকে বড় ব্যবধানে এগিয়ে রাখবে।
রোনালদো ফিফা ডটকমকে বলেছেন, ‘আমি মনে করি এ বছর বিশ্বকাপের কারণে দ্য বেস্ট জয়ে মেসি ও রোনালদোর দাপটের প্রেক্ষাপট বদলে যেতে পারে। বিশ্বকাপের ক্ষমতা সত্যিই শক্তিশালী এবং মেসি ও রোনালদোর বিদায়ে দ্য বেস্ট জয়ে নেইমারের দারুণ সুযোগ আছে।’
এজন্য নেইমারকে যা করতে হবে সেটা বলে দিলেন রোনালদো, ‘কিন্তু এটা হবে যদি সমন্বিত পারফরম্যান্সে সে বিশ্বকাপ জিততে পারে, যেমনটা সে করছে। দ্য বেস্ট হওয়া নিয়ে ভাবা চলবে না।’
এই বিশ্বকাপে দুই গোল করেছেন নেইমার। মেক্সিকোর বিপক্ষে তার নৈপুণ্যে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। কাজান অ্যারেনায় শুক্রবার তাদের প্রতিপক্ষ বেলজিয়াম।