রাশিয়া বিশ্বকাপে জার্মানি, আর্জেন্টিনা ও স্পেনের মতো সাবেক চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে আগেই। তাতে শিরোপার জন্য ‘হট ফেভারিট’ এখন ব্রাজিল। ২০০৯ সালে বাংলাদেশের কোচের দায়িত্বে থাকা থাকা ডিডো কোনও ভূমিকা না রেখেই বলে দিয়েছেন, ‘ব্রাজিলের যে পারফরম্যান্স, তাতে রাশিয়াতে ট্রফি জিতে দেশে ফিরবে দল।’ বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘ব্রাজিলই হবে বিশ্বচ্যাম্পিয়ন।’
শুক্রবার রাতে ব্রাজিলের সেমিফাইনালে ওঠার লড়াই, প্রতিপক্ষ বেলজিয়াম। এই ম্যাচের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। বেলজিয়ামকে হারিয়ে সাম্বা ছন্দ অব্যাহত থাকবে কিনা সেটা দেখার অপেক্ষায় তারা। ডিডো বেশ আশাবাদী।
২০১৪ সালে নিজ দেশে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। এবার রাশিয়ায় সেই দুঃখ ভুলতে চায় তারা। ডিডো সেই স্মৃতি টেনেই বললেন, ‘আশা করছি ব্রাজিল গতবারের মতো হতাশ করবে না। শিরোপার আশা পূরণ করতে পারবে।’