কম্পানির ওই মন্তব্যের পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারের দাবি, তাদের নিয়ে ভীত ব্রাজিল। সেটা ঢাকতে ও দলকে উজ্জীবিত রাখার চেষ্টায় এই বক্তব্য রেখেছেন ম্যানসিটি ডিফেন্ডার।
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব পাওয়া মিরান্দা বলেছেন, ‘আমরা সব ধরনের উস্কানিমূলক কথা বুঝি। আমি মনে করি এটা আপনার ভয় লুকানোর একটা উপায়।’
কম্পানির ওই মন্তব্যের অন্তর্নিহিত অর্থ বোঝার কথা জানালেন ব্রাজিলের ডিফেন্ডার, ‘আমি মনে করি এটা বিশ্বাস ধরে রাখার একটা উপায়। বিশেষ করে ব্রাজিলের জাতীয় দলের বিপক্ষে আপনাকে প্রস্তুত থাকতে হবে এবং কম্পানির মতো একজন নেতাকে তার দলের কাছে আত্মবিশ্বাস দেখাতে হবে।’
রোমেলু লুকাকু ও ইডেন হ্যাজার্ডের আক্রমণভাগকে ঠেকাতে সব চেষ্টা করবে ব্রাজিল। মিরান্দা জানালেন তারা প্রস্তুত, ‘তারা অনেক দক্ষ, খেলোয়াড়রাও অনেক লম্বা। প্রতিপক্ষের আক্রমণভাগকে নিষ্প্রভ করে দিতে আমাদের রক্ষণ খুব ভালো প্রস্তুতি নিয়েছে।’