রাশিয়া বিশ্বকাপে সময়টা ভালো যায়নি স্পেনের। পর্তুগালের সঙ্গে ৩-৩ গোলে ড্রর পর ইরানকে ১-০ গোলে হারায় তারা। মরক্কোর সঙ্গে ২-২ গোলের ড্রয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছিল সাবেক চ্যাম্পিয়নরা। কিন্তু স্বাগতিক রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে আগেভাগে দেশে ফিরতে হয়েছে স্পেনকে। আর এতেই হিয়েরো বুঝতে পেরেছেন, এ দায়িত্বে তার থাকা উচিত নয়।
প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেও হিয়েরো ফিরছেন না আগের দায়িত্বে। স্পোর্টস ডিরেক্টর হিসেবে দলের সঙ্গে রাশিয়া গিয়েছিলেন তিনি।
এক বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারশন জানায়, ‘অনেক কিলোমিটার একসঙ্গে হাঁটার পর রাশিয়ায় স্পেনের বিশ্বকাপ শেষ হওয়ায় রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও ফের্নান্দো হিয়েরোর সম্পর্কের ইতি টানা হলো। কোচ স্পোর্টস ডিরেক্টর হিসেবে আগের পদে ফিরছেন না। সবকিছুর জন্য ধন্যবাদ হিয়েরো!’