বিবিসি'র গোলে বড় জয় রিয়ালের

2351132_heroaরোনালদো-বেল-বেনজেমার গোলে লা লিগার খেলায় গেটাফের বিরুদ্ধে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে বড় জয়ে স্বস্তি ফিরল সদ্য কোপা দেল রে থেকে বহিষ্কার হওয়া রিয়াল শিবিরে।
এদিন ম্যাচের শুরুতে জোড়া গোল করেন করিম বেনজেমা। খেলার চার ও ১৬ মিনিটে গোল দুটি করেন তিনি। খেলার ৩৫ মিনিটে গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন গ্যারেথ বেল। এর তিন মিনিট পরেই টনি ক্রুসের পাস থেকে গোল করেন রোনালদো। ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।
বিরতির পর রিয়ালের আক্রমণের সামনে ভালো প্রতিরোধ গড়ে গেটাফে। খেলার ৭০ মিনিটে গেটাফের পক্ষে একমাত্র গোলটি করেন আলেক্সিস।
এই জয়ে রিয়ালের পয়েন্ট হলো ১৪ ম্যাচে ৩০। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান দুই নম্বরে। এক ম্যাচ কম খেলা অ্যাটলেটিকোর পয়েন্ট ২৯। ১৩ ম্যাচ খেলে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।
১৪তম ম্যাচে বার্সা ও অ্যাটলেটিকো জয় পেলে পয়েন্ট টেবিলে আবারও তিনের নেমে যাবে রিয়াল।

/এমআর/