বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ

চূড়ান্ত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপের সূচিজাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। ৬ দলের এই প্রতিযোগিতা শুরু হবে বাংলাদেশ ও ফিলিস্তিনের ম্যাচ দিয়ে।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপের শেষ ম্যাচ স্বাগতিকরা খেলবে ১৯ জানুয়ারি। মরিশাস, বুরুন্ডি ও সিশেলস ‘বি’ গ্রুপে। সেমিফাইনাল হবে ২২ ও ২৩ জানুয়ারি। দুই দিন পর ফাইনাল হবে ২৫ জানুয়ারি। সবগুলো খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বিকেল ৫টায়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ সূচি:

১৫ জানুয়ারি: বাংলাদেশ-ফিলিস্তিন

১৬ জানুয়ারি: মরিশাস-বুরুন্ডি

১৭ জানুয়ারি: ফিলিস্তিন-শ্রীলঙ্কা

১৮ জানুয়ারি: বুরুন্ডি-সিশেলস

১৯ জানুয়ারি: শ্রীলঙ্কা-বাংলাদেশ

২০ জানুয়ারি: সিশেলস-মরিশাস

২২ জানুয়ারি: ১ম সেমিফাইনাল

২৩ জানুয়ারি: ২য় সেমিফাইনাল

২৫ জানুয়ারি: ফাইনাল