১০ বারের ইউরোপ চ্যাম্পিয়ন রিয়ালের সামনে সুইডেনের দলটি বড় কোনও বাধা হওয়ারও কথা নয়। প্রথম লেগে এই প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছিল তারা।
গ্রুপের অন্য খেলায় শাখতার দোনেত্স্ককে আতিথেয়তা দেবে পিএসজি। ৫ খেলায় ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোরা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পিএসজি।
সি গ্রুপ থেকে আগেই নকআউট পর্বের ছাড়পত্র আদায় করে নিয়েছে স্প্যানিশ দল অ্যাতলেটিকো মাদ্রিদ ও পর্তুগিজ দল বেনফিকা। ৫ খেলায় দুই দলেরই সংগ্রহ ১০ পয়েন্ট। গ্রুপের শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে এ দুই দল। ঘরের মাঠে খেলার সুবিধা থাকছে বেনফিকার।
/এমআর/