বার্সেলোনা একাডেমিতে দুই ভাগ হয়ে খেলেছে বয়সভিত্তিক দলটি। থিয়াগো খেলেছে ‘সের্হিয়ো দলে’র হয়ে। বার্সেলোনার মূল দলের ডিফেন্সিভ মিডফিল্ডার সের্হিয়ো বুশকেটসের নামের দলটির ১০ নম্বর জার্সি পরে নামা থিয়াগো করেছে জোড়া গোল। ৯-২ গোলের জয়ের পথে মেসির ছেলের করা জোড়া গোলের ভিডিও মুহূর্তে ভাইরাল হয়েছে।
প্রথম গোলটি থিয়াগো করেছে বেশ খানিকটা দৌড়ে বল নিয়ে এগিয়ে ডান পায়ের আড়াআড়ি শটে জালে জড়িয়ে। আর দ্বিতীয়টি গোলপোস্টের সামনে থেকে সহজেই করেছে লক্ষ্যভেদ।