২০১৪ সালে গার্ডিয়ানের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছর তার জায়গা দখল করলেন মেসি।
দ্য গার্ডিয়ান পত্রিকার ৪৯টি দেশ থেকে ১২৩ জন ফুটবল বিশেষজ্ঞ নিয়ে গঠিত একটি প্যানেল বছরের সেরা ১০০ খেলোয়াড় বেছে নেয়। বিশেষজ্ঞ প্যানেলের ৯১ জন সদস্য মেসিকে ২০১৫ সালের বর্ষসেরা মনোনিত করে।
ওই বিশেষজ্ঞ প্যানেলের ভোটে মেসি ৪ হাজার ৮৭৩ পয়েন্ট পান। আর রোনালদো
৪ হাজার ৬২০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেন। তারপরেই রয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার নেইমার। তার পয়েন্ট ৪ হাজার ৫৮২। তালিকায় চারে রয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। ৪ হাজার ৪৯২ পয়েন্ট পান তিনি।
দ্য গার্ডিয়ান পত্রিকায় সেরা খেলোয়াড়ের তালিকায় একই ক্লাবের ৩ জন খেলোয়াড় তালিকার সেরা চারে থাকার ঘটনা এবারেই প্রথম।
/এমআর/