বঙ্গবন্ধু গোল্ড কাপে আবারও বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া

বঙ্গবন্ধু গোল্ড কাপের চতুর্থ আসরে গতবারের চ্যাম্পিয়ন মালয়েশিয়ার সঙ্গে আবারও একই গ্রুপে পড়লো আয়োজক বাংলাদেশ। আজ মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সাত জাতির টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।বাফুফে
ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। খেলাগুলো হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা ও যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে।

মালয়েশিয়া অনূর্ধ্ব-২২ দলের কাছে শেষবার গ্রুপ পর্যায়ে ১-০ ও ফাইনালে ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

জানুয়ারিতে অনুষ্ঠিতব্য টুর্নামন্টে শেষ আসরে অংশ নেওয়া সিংগাপুর ও থাইল্যান্ড খেলছে না। তাদের স্থলাভিষিক্ত হয়েছে মালদ্বীপ ও নেপাল।

গ্রুপ এ- বাহরাইন, মালদ্বীপ, কম্বোডিয়া ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

গ্রুপ বি- মালয়েশিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ

/আরএম/এমআর/