লা লিগার শীর্ষে অ্যাটলেটিকো

বার্সেলোনা শনিবার রাতে এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এ সুযোগকে কাজে লাগিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের ম্যাচে লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে দিয়েগো সিমিওনের দল।অ্যাটলেটিকো মাদ্রি
অন্যদিকে রিয়াল মাদ্রিদ রবিবার রাতে ভ্যালেন্সিয়ার মাঠে নামবে। এদিন জিতলে বার্সার সমান পয়েন্ট হবে রিয়ালেরও। তবে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই বার্সা। একটি ম্যাচ কম খেলেছে তারা।

শনিবার রাতে ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ১-০ গোলে জিতেছে অ্যাটলেটিকো। জয়সূচক গোলটি এসেছে থমাস পার্টের থেকে। ম্যাচের ৮১ মিনিটে বদলি হিসেবে নামা ঘানার মিডফিল্ডার থমাস পার্টের গোলে স্বস্তি ফেরে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নদের শিবিরে।

এই জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টেবিলের শীর্ষে এখন অ্যাটলেটিকো। আর এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

তবে এসপানিওলের সঙ্গে ড্র করে হতাশ নন বার্সা প্লে-মেকার আন্দ্রেস ইনিয়েস্তা। চলতি সপ্তাহেই স্প্যানিশ কাপের শেষ ষোলোর লড়াইয়ে একই প্রতিপক্ষের মুখোমুখি হবে বার্সা। ইনিয়েস্তা মনে করেন, গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে শনিবারের ড্র সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

ইনিয়েস্তা বলেন, আমরা খুব বেশি ভালো খেলা উপহার দিতে পারিনি। কেননা, এখানকার অবস্থা ও পরিবেশ আমাদের অনুকূলে ছিল না। আমরা বেশ কয়েকটি সুযোগ পেয়েছি তবে কাজে লাগাতে পারেনি। আগামী ম্যাচের আগে আমাদের আরও সতর্ক হয়ে নামতে হবে।

ইনিয়েস্তা বলেন, আমাদের হাতে একটি ম্যাচ বেশি রয়েছে। আর সেই ম্যাচটিতেই টেবিলের হিসেব পরিবর্তন হয়ে যেতে পারে।

/এমআর/