মৌরার গোলে লিগ কাপের সেমিতে পিএসজি

লুকাস মৌরার গোলে ফরাসি লিগ কাপের সেমিফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বুধবার ঘরের মাঠে অলিম্পিক লিঁওকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে পা রাখে লরেন্ত ব্লাঁর দল। পিএসজি
বুধবার ঘরের মাঠে খেলার ১৭তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। স্বাগতিকদের এগিয়ে নেন আদ্রিয়েন র‌্যাবিয়ট। বিরতির তিন মিনিট আগে পিএসজি ডিফেন্ডারের ভুলে বল পেয়ে লিঁওকে সমতায় ফেরান কোলেন্টিন তোলিসো। কর্নার কিক থেকে ভেসে আসা বল পিএসজির এক খেলোয়াড় হেড দিয়ে বিপদমুক্ত করতে গিয়ে ডি বক্সের ভেতরে তোলিসোকে তুলে দেন। বুলেটগতির এক শটে স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করে লিঁওকে সমতায় ফেরান ফরাসি মিডফিল্ডার।

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে মাঠে নামা লুকাস মৌরা। নিজেদের বক্সের সামান্য ওপর থেকে কাউন্টার অ্যাটাকে বল নিয়ে দুর্দান্ত দৌড়ে প্রতিপক্ষের বক্সের ভেতরে ঢুকে মৌরাকে পাস বাড়ান ডি মারিয়া। দারুণ ফিনিশিংয়ে গোল করতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে য়ে লিগ কাপের সেমিতে ওঠে পিএসজি। সেমি-ফাইনালে উঠার মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো ফরাসি লিগ কাপের শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি।

/এমআর/