দীর্ঘ নিষেধাজ্ঞার পর অবশেষে জাতীয় দলে ফিরছেন উরুগুয়ে তারকা ফুটবলার লুইস সুয়ারেজ। আগামী ২৫ মার্চ অনুষ্ঠিতব্য ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচের মধ্যে দিয়ে জাতীয় দলে ফিরছেন এই বার্সা ফরোয়ার্ড।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও কিয়েল্লিনিকে কামড়িয়ে ফুটবল থেকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ হন সুয়ারেজ। পরে ফিফা তাকে জাতীয় দলের হয়ে নয় ম্যাচের বহিষ্কারদেশ দেয়। যার মেয়াদ ইতিমধ্যেই শেষ।
আগামী ২৫ মার্চ রিসেফে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন সেলেসাওদের মুখোমুখি হবে উরুগুয়ে। এই ম্যাচে জাতীয় দলে প্রত্যাবর্তন হবে সুয়ারেজের।
২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। নিজেদের প্রথম চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে সুয়ারেজকে ছাড়াই জয় পায় তারা।
/এমআর/