চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি চেলসি-পিএসজি

দুই প্রায় দুই মাস বিরতির পর আজ শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গ্রুপ পর্ব শেষে রাউন্ড ষোলোর খেলায় মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল চেলসি ও প্যারিস সেন্ট জার্মেই। রাতের অপর খেলায় নামবে বেনফিকা ও জেনিত সেন্ট পিটার্সবার্গ। দুটি খেলাই বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় অনুষ্ঠিত হবে।পিএসজি বনাম চেলসি
এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে চেলসি ও পিএসজি। ২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে পিএসজিকে হারিয়ে সেমি-ফাইনালে উন্নীত হয় চেলসি। তবে গত আসরের শেষ ষোলতে জয় হয় পিএসজির। আজ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চেলসি অতিথি হিসেবে খেলতে যাবে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে।

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি চলতি ঘরোয়া লিগে এখনও অপরাজিত রয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানের দলটির চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে থাকা পিএসজির লিগ শিরোপা জয় অনেকটাই নিশ্চিত। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ধুঁকতে থাকা বর্তমান চ্যাম্পিয়ন চেলসি রয়েছে ১২তম স্থানে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের দেখায় অবশ্য কেউই এগিয়ে নেই। একবার করে জয়ের বিপরীতে দু’দল ড্র দেখেছে তিনবার।

এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজি নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনওটিতে হারেনি। চার জয়ের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে। অন্যদিকে নিজেদের শেষ পাঁচ খেলায় তিনটি জয়ের বিপরীতে গাস হিডিঙ্কের শিষ্যরা ড্র করেছে দুটি ম্যাচে।

সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ ১২ ম্যাচে অপরাজিত চেলসি। পিএসজির অপরাজিত থাকার কীর্তিটা আরও বড়। ফ্রেঞ্চ লিগে গত মার্চের পর থেকে টানা ৪৪ ম্যাচে হারেনি ইব্রাহিমোভিচের দল। দেখা যাক ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের লড়াইয়ে শেষ হাসি কে হাসে!

/এমআর/