আবার লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ

ব্রাজিল বিশ্বকাপ মাতিয়েই ২০১৪ সালে স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদে চুক্তিবদ্ধ হয়েছিলেন হামেস রদ্রিগেজ। মাঝে বিরতির পর কলম্বিয়ান অধিনায়ক আবারও স্প্যানিশ লিগে ফিরলেন। তাকে ফ্রি ট্রান্সফারে চুক্তিবদ্ধ করেছে রায়ো ভায়েকানো। 

হামেস প্রথমবার রিয়াল মাদ্রিদে ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত খেলেছিলেন। তাছাড়া ধারে খেলেছেন বায়ার্ন মিউনিখ, এভারটন, আল রাইয়ান ও অলিম্পিয়াকোসেও। 

এই বছরের কোপা আমেরিকায় উড়ন্ত পারফরম্যান্স ছিল তার। কলম্বিয়ার হয়ে অ্যাসিস্ট করেছেন ৬টি। তার অবদানেই কলম্বিয়া ফাইনাল খেলেছে। হয়েছে রানার্স আপ। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে পেয়েছেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার। 

লা লিগায় আসার আগে রদ্রিগেজ গত মৌসুম ব্রাজিলিয়ান দল সাউ পাউলোর হয়ে খেলেছেন।