ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৬, ০৮:২৭আপডেট : ১১ মে ২০২৬, ০৮:৩৩

ইতিহাসের সামনে দাঁড়িয়ে আবহটা হয়ে পড়েছিল শোকের। এল ক্লাসিকোর আগে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের বাবার মৃত্যুর সংবাদ জানা গিয়েছিল। পরে সেই শোককেই শক্তিতে পরিণত করেছে ফ্লিকের শিষ্যরা। ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ক্লাসিকোকে শিরোপা উৎসবে রূপ দিয়েছে বার্সা। এই জয়ে নিজেদের ইতিহাসের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে কাতালানরা।

হান্সি ফ্লিকের দল ৩৫ ম্যাচ শেষে ৯১ পয়েন্ট নিয়ে উঠে গেছে ধরাছোঁয়ার বাইরে। তিন ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে তারা এগিয়ে ১৪ পয়েন্টে।পুরো মৌসুমজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বার্সা। লিগে মাত্র চারটি ম্যাচে হার দেখেছে। 

ম্যাচের মাত্র নবম মিনিটেই বার্সাকে এগিয়ে দেন মার্কাস র‌্যাশফোর্ড। বক্সের ঠিক বাইরে ফেরান তোরেসকে ফাউল করেন আন্তোনিও রুডিগার। সেখান থেকে দারুণ এক ফ্রি-কিকে বল জড়িয়ে দেন র‌্যাশফোর্ড। 

৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। বার্সেলোনা। ফেরমিনলোপেজের ক্রসে দানি ওলমোর বুদ্ধিদীপ্ত ব্যাকহিল গিয়ে পৌঁছায় ফেরান তোরেসের কাছে। সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে বল জালে পাঠান এই ফরোয়ার্ড।

অথচ দুই দলই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলতে নেমেছিল। বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না লামিনে ইয়ামাল, রাফিনিহা ও জুলস কুন্দে।

অন্যদিকে চোট ও অন্যান্য কারণে আরও বড় সংকটে ছিল রিয়াল। দলে ছিলেন না এদের মিলিতাও, দানি কারভাহাল, ফেরলান্ড মেন্ডি, আর্দা গুলের ও রদ্রিগো। সতীর্থ অরেলিয়েন চুয়ামেনির সঙ্গে ড্রেসিংরুমে মারামারির ঘটনায় চোট পাওয়া ফেদেরিকো ভালভার্দেও ছিলেন না। পায়ের পেশিতে চোট থাকায় সফরে আসেননি কিলিয়ান এমবাপ্পেও। ফলে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে একাডেমির তরুণ স্ট্রাইকার গনজালোকে খেলাতে বাধ্য হন কোচ আলভারো আরবেলোয়া। তাতে করে বিরতির আগে ভিনিসিয়ুস ও গনজালো কয়েকটি সুযোগ তৈরি করলেও আক্রমণে বেশি ধার ছিল বার্সেলোনারই। 

বিরতির পরও চাপ অব্যাহত রাখে বার্সেলোনা। ৫৬ মিনিটে খুব কাছ থেকে নেওয়া ফেরান তোরেসের শট পা বাড়িয়ে ঠেকান কোর্তোয়া।

৬২ মিনিটে অফসাইডের কারণে বাতিল হয় বেলিংহ্যামের একটি গোল। অন্যদিকে ভিনিসিয়ুসের একটি প্রচেষ্টা দ্রুত ঝাঁপিয়ে পড়ে রুখে দেন হোয়ান গার্সিয়া। তার পর শেষ দিকে কিছুটা চাপ বাড়ানোর চেষ্টা করেছিল রিয়াল। কিন্তু আক্রমণে ধার না থাকায় ব্যর্থই হতে হয়েছে। বিপরীতে শিরোপা উৎসব করেছে বার্সেলোনা।

 

/এফআইআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ জুলাই, ২০২৬)
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
আর্জেন্টিনার রেফারি নিয়ে যা বললেন এমবাপ্পেদের কোচ
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
ফিফা সভাপতি বললেন ‘শান্ত হোন’
বিপদে হাল্যান্ডরা, নরওয়ে দলে ভাইরাস আক্রমণ
বিপদে হাল্যান্ডরা, নরওয়ে দলে ভাইরাস আক্রমণ
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
যে কারণে নিরাপত্তা কর্মীকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
পুরোনো স্মার্টফোনকে বানিয়ে ফেলুন ঘরের সিসিটিভি ক্যামেরা
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?