ছাদখোলা বাসে মহিলা ফুটবল দলকে রাস্তার দুই পাশে অনেকেই অভিবাদন জানিয়েছেন। এয়ারপোর্ট থেকে বাফুফে ভবনে আসতে তিন ঘণ্টা সময় লেগে যায়। এই সময়ের পুরোটাই মেয়েরা নানাভাবে মেতে ছিল।
এয়ারপোর্টে ছাদখোলা বাস ছাড়ার আগে সমর্থকরা ফ্লেয়ারের মাধ্যমে রঙিন ধোঁয়া উড়িয়েছে। বাফুফে ভবনে এসেও একই চিত্র। সমর্থকরা অন্ধকার ভেদ করে ধোঁয়া উড়িয়ে সাবিনাদের বরণ করে নেন। তারা খেলোয়াড়দের নামে স্লোগান দিতে থাকে ওবং ফুল দিয়ে বরণ করে নেন বাফুদের কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ ও শাপলা চত্বর ঘুরে বাফুফে ভবনে থামে বাস। তারই কিছু মুহূর্ত উঠে এসেছে বাংলা ট্রিবিউনের ক্যামেরায়....