শহীদ মুগ্ধ একাদশ চ্যাম্পিয়ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ঘোষণা করেছেন। এরই প্রেক্ষিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগ হচ্ছে।

এছাড়া আজ দিনব্যাপী বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফ মাঠে অ্যামপিউটি ফুটবল উৎসবও হয়েছে। এতে শহীদ মুগ্ধ একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে শহীদ সাফায়েত একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের মধ্যে ট্রফি তুলে দেন বাফুফে সহ-সভাপতি ও মার্কেটিং কমিটি চেয়ারম্যান  ফাহাদ করিম।

এছাড়া উপস্থিত ছিলেন বাফুফে সদস্য কামরুল হাসান হিলটন, সাখাওয়াত হোসেন ভুঁইয়া (শাহীন),  অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবং অ্যামপিউটি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি  ইফতেখার হোসেন হোসেন সহ অন্যরা।