গত শুক্রবার বার্সেলোনা চেয়ারম্যান জোসেফ মারিয়া বার্তেমিউ এক চিঠিতে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়েছে, তারা একটি টুর্নামেন্টের জন্য ছাড়তে পারে নেইমারকে। কারণ অলিম্পিক টুর্নামেন্ট ফিফা অনুমোদিত নয়। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে দুটি টুর্নামেন্টে নেইমারকে পেতে সব চেষ্টাই করবে তারা।
ইতোমধ্যেই নেইমার জানিয়েছেন দুটি টুর্নামেন্টেই খেলতে রাজি আছেন।
উল্লেখ্য, ব্রাজিল এখনও পর্যন্ত অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিততে পারেনি। কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে জুনে আর রিও অলিম্পিক আগস্টে।
/এফআইআর/