বিশ্বকাপের দল ঘোষণা করেছে স্পেন। তাতে অবশ্য বিস্ময়ের জন্ম দিয়েছে তারা। এই প্রথম তাতে রিয়াল মাদ্রিদের কারও জায়গা হয়নি। তবে স্বস্তির খবর হলো চোট পাওয়া লামিনে ইয়ামাল ২৬ সদস্যের দলে ঠিকই রয়েছেন।
২২ এপ্রিল বার্সেলোনার হয়ে খেলার সময়ই হ্যামস্ট্রিংয়ে চোট পান ইয়ামাল। তার পর থেকে ১৮ বছর বয়সী মৌসুমের শেষ মাসটা পুরোপুরি মিস করেছেন।
অ্যাথলেটিক বিলবাওর উইঙ্গার নিকোল উইলিয়ামসের ইনজুরি সমস্যা থাকলেও তাকে এই দলে রাখা হয়েছে। রিয়ালের ডিফেন্ডার ডিন হুইসেইন ও দানি কারভাহালেরও জায়গা হয়নি।
বিশ্বকাপে স্পেন রয়েছে এইচ গ্রুপে। তারা টুর্নামেন্ট শুরু করবে ১৫ জুন। সেদিন অভিষেক করতে যাওয়া কেপ ভার্দের মুখোমুখি হবে। তার পর ২১ জুন সৌদি আরব ও ২৬ জুন মুখোমুখি হবে উরুগুয়ের।
স্পেনের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: উনাই সিমোন (অ্যাথলেটিক বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল), হোয়ান গার্সিয়া (বার্সেলোনা)
ডিফেন্ডার: পেদ্রো পোরো (টটেনহ্যাম হটস্পার), মার্কোস লরেন্তে (অ্যাতলেতিকো মাদ্রিদ), পাউ কুবার্সি (বার্সেলোনা), মার্ক পুবিল (অ্যাতলেতিকো মাদ্রিদ), আইমেরিক লাপোর্তে (অ্যাথলেটিক বিলবাও), এরিক গার্সিয়া (বার্সেলোনা), আলেহান্দ্রো গ্রিমালদো (বেয়ার লেভারকুসেন), মার্ক কুকুরেলা (চেলসি)
মিডফিল্ডার: রদ্রি (ম্যানচেস্টার সিটি), মার্টিন সুবিমেন্দি (আর্সেনাল), গাভি (বার্সেলোনা), ফাবিয়ান রুইজ (পিএসজি), মিকেল মেরিনো (আর্সেনাল), অ্যালেক্স বায়েনা (অ্যাতলেতিকো মাদ্রিদ)
ফরোয়ার্ড: দানি ওলমো (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), ফেরান তোরেস (বার্সেলোনা), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ভিক্টর মুনোজ (ওসাসুনা), মিকেল ওইয়ারসাবাল (রিয়াল সোসিয়েদাদ), বোরহা ইগলেসিয়াস (সেল্টা ভিগো)