পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জুলাই ২০২৬, ২২:৩৫আপডেট : ২১ জুলাই ২০২৬, ২৩:১০

স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপের ফাইনাল হারার পর মাঠে সৃষ্ট হাতাহাতির ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে কোনও লাল কার্ড দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছে ফিফা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর ফিফার অফিসিয়াল ম্যাচ ট্র্যাকারে পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে দেখা গেলেও কিছুক্ষণ পরই তা মুছে ফেলা হয় এবং তার বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা তালিকাভুক্ত করা হয়নি।

তবে মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শেষের এই অপ্রীতিকর ঘটনায় পারেদেসের শাস্তি পাওয়ার সম্ভাবনা এখনও প্রবল। তিনি স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরে মাটিতে ফেলে দেন এবং পরবর্তীতে মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দেন, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সোমবার ফিফা ঘোষণা করেছে যে ম্যাচ পরবর্তী এই হাতাহাতির ঘটনা তদন্তের জন্য তারা একজন প্রসিকিউটর নিযুক্ত করেছে। এই শৃঙ্খলা ও নীতি বিষয়ক প্রসিকিউটর তদন্তসাপেক্ষে ব্যক্তি, ক্লাব বা সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ব্যবস্থার প্রস্তাব দিতে পারবেন।

শুধু পারেদেসই নন, এই ঘটনায় আরও কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড় ও কর্মকর্তা শাস্তির মুখে পড়তে পারেন। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, স্পেনের অধিনায়ক রদ্রি সতীর্থদের নিয়ে উদযাপনের সময় আর্জেন্টাইন ডিফেন্ডার নাহুয়েল মোলিনা তাকে ঘুসি মারছেন। এ ছাড়া অন্য একটি ভিডিওতে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোকে আঘাত করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।

সূত্র: ইউএসএ টুডে

/এএ/এমওএফ/
সম্পর্কিত
২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকার অবসর
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
সর্বশেষ খবর
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
মাদক নিয়ে সংবাদের জেরে সাংবাদিকের বাসায় গুলি, গ্রেফতার ৩
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার