উত্তর আমেরিকা ফিফা বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচেই চমক দেখিয়েছে আলজেরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ের ৭ নম্বরে থাকা শক্তিশালী নেদারল্যান্ডসকে তাদের মাঠে হারিয়ে সমর্থকদের স্তব্ধ করে দিয়েছে করে দিয়েছে ২৮ নম্বরে থাকা আলজেরিয়া।
বুধবার (৩ জুন) রাতে ডি কুইপ স্টেডিয়ামে আলজেরিয়ার জিতেছে ১-০ গোলে। ম্যাচের শেষ মুহূর্তে হয়ে জয়সূচক গোলটি করেন তরুণ উইঙ্গার আনিস হাজ মুসা।
ম্যাচের প্রথমার্ধে ডাচরা আক্রমণে এগিয়ে থেকেও গোল পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আলজেরিয়া গোল করার চেষ্টা করতে থাকে। ম্যাচের ৮৬ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত গতিতে বক্সে ঢুকে কোণাকুণি শটে বল জালে জড়ান হাজ মুসা। আন্তর্জাতিক ফুটবলে এই উইঙ্গারের প্রথম গোল।
শেষ দিকে ডাচরা গোল শোধে মরিয়া হলেও আলজেরিয়ার রক্ষণে ফাটল ধরাতে পারেনি। ডাচদের গোল না পাওয়ার পিছনে তেকাঠির নিচে অবদান ছিল গোলকিপার লুকা জিদানের। গত এপ্রিলে স্প্যানিশ ক্লাবের হয়ে খেলার সময় চোয়ালে গুরুতর চোট পাওয়া এই তারকা মুখে সুরক্ষামূলক ফেস মাস্ক পরে মাঠে নেমেছিলেন। পুরো ম্যাচে ডাচদের বেশ কয়েকটি নিশ্চিত গোল রুখে দেন জিদান।
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দেখায় দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আলজেরিয়ানরা। এরই সঙ্গে বিশ্বকাপে জে গ্রুপে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে একধরনের বার্তা দিয়ে রাখলো আফ্রিকা থেকে উঠে আসা দলটি।
অন্যদিকে আগামী ১৬ জুন কানসাস সিটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘জে’ এর বিশ্বকাপ মিশন শুরু করবে আলজেরিয়া। এর আগে আগে আগামী বুধবার বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে আলজেরিয়ানরা।