প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ ড্র করে চাপে রয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে শেষ ৩২ এর আশা বাঁচিয়ে রাখতে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বিরতিতে গেছে ডাচ দল।
৫ ও ১৭ মিনিটে ডাচদের হয়ে জোড়া গোল করেছেন ব্রায়ান ব্রবি।
হাইড্রেশন বিরতির পর রক্ষণভাগে কৌশলগত পরিবর্তন এনে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল সুইডেন। তবে ভিক্টর গিওকেরেসের তিনটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক বার্ট ফেরব্রুগেন। অন্যদিকে ইয়াসিন আয়ারিও দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি।