বেলিংহামের পর ইংল্যান্ডের হয়ে গোলের দেখা পেলেন হ্যারি কেইন। ম্যাচের ৬৭ মিনিটে বেলিংহামের দারুণ এক ক্রসে নিজের রেকর্ড গড়া গোলটি করেন এই স্ট্রাইকার। এর ফলে পানামার বিপক্ষে ইংল্যান্ড লিড নিল ২-০ গোলে।
এর আগেই কর্নার থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছিলেন বেলিংহাম নিজেই। এবার বাঁ দিকে দারুণ একটা মুভ তৈরি করে বক্সে ক্রস ফেলেন তিনি— কাছ থেকে হেডে জালে বল পাঠান কেইন। গোলের পর দুজনে জড়িয়ে ধরে উদযাপন করলেন।
এই গোলে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার মুকুটও এককভাবে নিজের করে নিলেন কেইন। গ্যারি লিনেকারের ১০ গোল ছাড়িয়ে কেইনের গোল এখন ১১টি— ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন এক চূড়া স্পর্শ করলেন তিনি।