বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাস, কোন আসরে কী ঘটেছে?

বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদার ট্রফি জয়ের গল্প মানেই ইতিহাস, আবেগ আর অবিস্মরণীয় মুহূর্তের সমাহার। ১৯৩০ সালে উরুগুয়েতে টুর্নামেন্ট যাত্রা শুরুর পর থেকে বিশ্বকাপ দেখেছে নতুন নতুন চ্যাম্পিয়নের উত্থান, কিংবদন্তিদের জন্ম এবং অসংখ্য নাটকীয় ফাইনাল। ২০২৬ সালে স্পেনের দ্বিতীয় শিরোপা জয়ের মধ্য দিয়ে সেই ইতিহাসে যোগ হয়েছে নতুন অধ্যায়। এক নজরে দেখে নেওয়া যাক ১৯৩০ থেকে ২০২৬ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও উল্লেখযোগ্য ঘটনাগুলো।


১৯৩০ 

* স্বাগতিক: উরুগুয়ে
* চ্যাম্পিয়ন: উরুগুয়ে
* ফাইনাল: আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারায় উরুগুয়ে।
* প্রথম বিশ্বকাপে অংশ নেয় ১৩টি দল। দীর্ঘ সমুদ্রযাত্রার কারণে মাত্র চারটি ইউরোপীয় দল অংশ নিয়েছিল।

১৯৩৪

* স্বাগতিক: ইতালি
* চ্যাম্পিয়ন: ইতালি
* ফাইনাল: চেকোস্লোভাকিয়াকে ২-১ গোলে হারায় আজ্জুরিরা।
* শিরোপাধারী উরুগুয়ে অংশ নেয়নি। মিসর প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে খেলে।

১৯৩৮ 

* স্বাগতিক: ফ্রান্স
* চ্যাম্পিয়ন: ইতালি
* ফাইনাল: হাঙ্গেরিকে ৪-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতে ইতালি।
* ডাচ ইস্ট ইন্ডিজ (বর্তমান ইন্দোনেশিয়া) প্রথম এশীয় দল হিসেবে অংশ নেয়।

১৯৫০

* স্বাগতিক: ব্রাজিল
* চ্যাম্পিয়ন: উরুগুয়ে
* ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ জেতে উরুগুয়ে।
* 'মারাকানাজো' নামে পরিচিত এই ম্যাচে উপস্থিত ছিলেন ১ লাখ ৭৩ হাজার ৮৫০ দর্শক, যা এখনও বিশ্বকাপের সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।

১৯৫৪ 

* স্বাগতিক: সুইজারল্যান্ড
* চ্যাম্পিয়ন: পশ্চিম জার্মানি
* ফাইনালে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে প্রথম শিরোপা জেতে পশ্চিম জার্মানি।

১৯৫৮ 

* স্বাগতিক: সুইডেন
* চ্যাম্পিয়ন: ব্রাজিল
* ১৭ বছর বয়সী পেলের বিশ্বকাপ অভিষেক।
* ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারায় ব্রাজিল।
* ফ্রান্সের জাস্ট ফন্টেইন ১৩ গোল করে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন।

১৯৬২ 

* স্বাগতিক: চিলি
* চ্যাম্পিয়ন: ব্রাজিল
* ফাইনালে চেকোস্লোভাকিয়াকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে ব্রাজিল।

১৯৬৬ 

* স্বাগতিক: ইংল্যান্ড
* চ্যাম্পিয়ন: ইংল্যান্ড
* অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে একমাত্র বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
* উত্তর কোরিয়া ও পর্তুগালের অভিষেক হয়; ইউসেবিও সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

১৯৭০ 

* স্বাগতিক: মেক্সিকো
* চ্যাম্পিয়ন: ব্রাজিল
* ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় শিরোপা জেতে ব্রাজিল।
* প্রথমবার হলুদ ও লাল কার্ড চালু হয়, বদলি খেলোয়াড় নামানোর নিয়ম কার্যকর হয় এবং রঙিন টিভিতে বিশ্বকাপ সম্প্রচার হয়।

১৯৭৪ 

* স্বাগতিক: পশ্চিম জার্মানি
* চ্যাম্পিয়ন: পশ্চিম জার্মানি
* ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে পশ্চিম জার্মানি।
* এই আসর থেকেই বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফি চালু হয়।

১৯৭৮ 

* স্বাগতিক: আর্জেন্টিনা
* চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা
* ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথম শিরোপা জেতে আর্জেন্টিনা।
* তিউনিসিয়া প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের ম্যাচ জেতে।

১৯৮২ 

* স্বাগতিক: স্পেন
* চ্যাম্পিয়ন: ইতালি
* ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় শিরোপা জেতে ইতালি।
* প্রথমবার টাইব্রেকারের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি হয়।

১৯৮৬ 

* স্বাগতিক: মেক্সিকো
* চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা
* ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে আর্জেন্টিনা।
* ডিয়েগো ম্যারাডোনার 'হ্যান্ড অব গড' ও 'গোল অব দ্য সেঞ্চুরি' এই আসরের সবচেয়ে স্মরণীয় ঘটনা।

১৯৯০ 

* স্বাগতিক: ইতালি
* চ্যাম্পিয়ন: পশ্চিম জার্মানি
* ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় শিরোপা জেতে পশ্চিম জার্মানি।
* ক্যামেরুন প্রথম আফ্রিকান দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে।

১৯৯৪ 

* স্বাগতিক: যুক্তরাষ্ট্র
* চ্যাম্পিয়ন: ব্রাজিল
* ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে চতুর্থ শিরোপা জেতে ব্রাজিল।
* বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনাল টাইব্রেকারে গড়ায়।

১৯৯৮ 

* স্বাগতিক: ফ্রান্স
* চ্যাম্পিয়ন: ফ্রান্স
* প্রথমবার ৩২ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
* ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথম শিরোপা জেতে ফ্রান্স।

২০০২ 

* যুগ্ম স্বাগতিক: দক্ষিণ কোরিয়া ও জাপান
* চ্যাম্পিয়ন: ব্রাজিল
* ফাইনালে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জেতে ব্রাজিল।
* এটাই ছিল এশিয়ায় অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ।

২০০৬ 

* স্বাগতিক: জার্মানি
* চ্যাম্পিয়ন: ইতালি
* ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারায় ইতালি।
* জিনেদিন জিদানের হেডবাট এবং 'ব্যাটল অব ন্যুরেমবার্গ' ম্যাচ এই আসরের আলোচিত ঘটনা।

২০১০ 

* স্বাগতিক: দক্ষিণ আফ্রিকা
* চ্যাম্পিয়ন: স্পেন
* ফাইনালে নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে প্রথম বিশ্বকাপ জেতে স্পেন।
* আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ।

২০১৪ 

* স্বাগতিক: ব্রাজিল
* চ্যাম্পিয়ন: জার্মানি
* ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ শিরোপা জেতে জার্মানি।

২০১৮ 

* স্বাগতিক: রাশিয়া
* চ্যাম্পিয়ন: ফ্রান্স
* ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় শিরোপা জেতে ফ্রান্স।
* প্রথমবার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) ব্যবহার করা হয়।

২০২২ 

* স্বাগতিক: কাতার
* চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা
* ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় শিরোপা জেতে (অতিরিক্ত সময় শেষে স্কোর ছিল ৩-৩) আর্জেন্টিনা।
* লিওনেল মেসি দুটি এবং কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেন।

২০২৬ 

* যুগ্ম স্বাগতিক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা
* চ্যাম্পিয়ন: স্পেন
* ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।
* ৩৯ বছর বয়সী লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে খেলার কীর্তি গড়েন।