বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?

বিশ্বকাপ জয়ের আমেজ এখনও কাটেনি। তবে আন্তর্জাতিক ফুটবলে নতুন চ্যালেঞ্জের ডাক পেয়ে গেছে স্পেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের তিন মাস পরই উয়েফা নেশনস লিগে ২০২৬-২৭ বছরের নতুন আসরে মাঠে নামবে লা রোহারা। প্রথম আন্তর্জাতিক বিরতিতেই তাদের অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্রের মতো শক্ত প্রতিপক্ষ।

গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেন ফেরান তোরেস।

বিশ্বকাপ জয়ের পর নেশনস লিগ অভিযানে প্রথম আন্তর্জাতিক বিরতিতে স্পেনের প্রতিপক্ষ হবে ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে স্পেনের মাটিতে।

নতুন আন্তর্জাতিক সূচিতে বেশ কয়েকটি হাইভোল্টেজ লড়াই রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ম্যাচ হতে পারে ইংল্যান্ড ও স্পেনের মুখোমুখি লড়াই। ইউরো ২০২৪-এর ফাইনালের পর এই প্রথম একে অপরের বিপক্ষে খেলবে দুই দল। জার্মানিতে অনুষ্ঠিত সেই ফাইনালে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড।

এবারের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। যা ১৯৬৬ সালের পর টুর্নামেন্টটিতে তাদের সেরা সাফল্য। জার্মান কোচ থমাস টুখেলের অধীনে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই নেশনস লিগে নামবে থ্রি লায়ন্স।

অন্যদিকে, স্পেনের জন্য ওয়েম্বলির ম্যাচটি হবে বিশ্বকাপ জয়ের পর নিজেদের আধিপত্য ধরে রাখার প্রথম বড় পরীক্ষা। আগের বিশ্বকাপজয়ী স্প্যানিশ দল যেমন ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছিল, এবারও সেই পথেই হাঁটতে চাইবে রদ্রিরা।

উয়েফা নেশনস লিগ ২০২৬-২৭: স্পেনের সূচি

তারিখ

ম্যাচ

ভেন্যু

২৬ সেপ্টেম্বর

ইংল্যান্ড বনাম স্পেন

ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন

২৯ সেপ্টেম্বর

স্পেন বনাম ক্রোয়েশিয়া

রামন সানচেজ-পিসহুয়ান স্টেডিয়াম, সেভিয়া

৩ অক্টোবর

স্পেন বনাম চেক প্রজাতন্ত্র

কার্লোস তার্তিয়েরে স্টেডিয়াম, ওভিয়েদো

৬ অক্টোবর

ক্রোয়েশিয়া বনাম স্পেন

পোলিউদ স্টেডিয়াম

১২ নভেম্বর

চেক প্রজাতন্ত্র বনাম স্পেন

  স্তাদিওন লেতনা

১৫ নভেম্বর

স্পেন বনাম ইংল্যান্ড

সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ