রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি

স্পোর্টস ডেস্ক
২২ জুলাই ২০২৬, ১৯:৫৫আপডেট : ২২ জুলাই ২০২৬, ১৯:৫৫

ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা আইএফএফএইচএস বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন মহাতারকাকে নির্বাচন করেছে।

আইএফএফএইচএস জানিয়েছে, ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং নকআউট পর্বের পারফরম্যান্স-এই চারটি বিষয়কে মূল্যায়ন করে তাদের পারফরম্যান্স সূচক তৈরি করা হয়েছে। সেই মূল্যায়নে সর্বোচ্চ স্কোর অর্জন করেছেন মেসি।

আরও পড়ুন: মেসির বক্তব্য নিয়ে বিতর্ক, আসল সত্য জানালেন ম্যাক অ্যালিস্টারের বাবা

সংস্থাটির মতে, বিশেষ করে নকআউট পর্বে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে মেসির প্রভাব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আইএফএফএইচএস বলেছে, এই পুরস্কার সম্পূর্ণ পরিসংখ্যানভিত্তিক মূল্যায়নের ফল এবং বিশ্লেষণ অনুযায়ী মেসির নির্বাচন ছিল স্পষ্ট ও যৌক্তিক।

যদিও আইএফএফএইচএস তাদের মূল্যায়নে মেসিকে সেরা খেলোয়াড় ঘোষণা করেছে, বিশ্বকাপ ফাইনালের পর ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ টুর্নামেন্টের গোল্ডেন বল তুলে দিয়েছে স্পেনের মিডফিল্ডার রদ্রির হাতে।

রদ্রির হাতে গোল্ডেন বল তুলে দেওয়ার সিদ্ধান্তের পরই অবশ্য শুরু হয় ব্যাপক বিতর্ক। অনেক সমর্থক, বিশ্লেষক ও আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা বিশ্বকাপ খেলেও মেসি তৃতীয়বারের মতো গোল্ডেন বল থেকে বঞ্চিত হয়েছেন।

বিপরীতে রদ্রি পুরো টুর্নামেন্টে স্পেনের মিডফিল্ড নিয়ন্ত্রণ করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও একটি গোল বা অ্যাসিস্টও করতে পারেননি।
বিশ্বকাপে মেসির পরিসংখ্যান

৩৯ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপে খেলেছেন ৮টি ম্যাচ। এই সময়ে তার অর্জন—

* কত মিনিট খেলেছেন: ৬২৬
* গোল সংখ্যা: ৮
* অ্যাসিস্ট: ৪
* গড় আইএফএফএইচএস ম্যাচ রেটিং: ৮.৩৩
* পুরস্কার: আইএফএফএইচএস বিশ্বকাপ সেরা খেলোয়াড়

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশে পা পড়েছিল মেসি আর আর্জেন্টিনার, কেমন ছিল সেই দিনগুলো
আর্জেন্টিনা দলে বড় চমক, মেসিসহ যারা আছেন
আর্জেন্টিনার বিপক্ষে প্রথমবার, ইতিহাসের অপেক্ষায় বেনিন
সর্বশেষ খবর
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
২২ মাসে ৩ হাজার হারানো মোবাইল উদ্ধার করেছে ১২ এপিবিএন, যেভাবে অভিযোগ করবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের