মোনাকোয় বৃহস্পতিবার অনুষ্ঠিত ড্রয়ের পর ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে বার্সেলোনার সূচি চূড়ান্ত হয়েছে। হ্যান্সি ফ্লিকের দলের সামনে অপেক্ষা করছে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ।
চ্যাম্পিয়নস লিগের এবারের লড়াইয়ে বার্সেলোনাকে মুখোমুখি হতে হবে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী দল ম্যানচেস্টার সিটির। ফলে ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে বার্সার অভিযান যে সহজ হবে না, তা বলাই যায়।
৯ সেপ্টেম্বর কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু হবে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফেইনুর্ডের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সার পূর্ণ সূচি
৯ সেপ্টেম্বর ২০২৬: ফেইনুর্ড (হোম)
১৩ অক্টোবর ২০২৬: গ্যালাতাসারাই (অ্যাওয়ে)
২০ অক্টোবর ২০২৬: পিএসজি (অ্যাওয়ে)
৩ নভেম্বর ২০২৬: অ্যাস্টন ভিলা (হোম)
২৫ নভেম্বর ২০২৬: সাবাহ এফসি (অ্যাওয়ে)
৮ ডিসেম্বর ২০২৬: ম্যানচেস্টার সিটি (হোম)
২০ জানুয়ারি ২০২৭: স্পোর্তিং (অ্যাওয়ে)
২৭ জানুয়ারি ২০২৭: কোমো (হোম)
বার্সেলোনার জন্য পিএসজির বিপক্ষে ম্যাচটি আলাদা গুরুত্ব বহন করছে। কারণ ওই ম্যাচের পরই ন্যু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকো হওয়ার কথা।